রাশিয়া থেকে মুখ ফেরাল ‘ইন্টারনেটের মেরুদণ্ড’ লুমেন-কোজন্ট

৯ মার্চ, ২০২২ ১০:৩৪  
ইউক্রেন ইস্যুতে এক সপ্তাহের মধ্যেই রাশিয়ায় সঙ্গে সম্পর্ক ছেদ করলো বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার ‘মেরুদণ্ড’ হিসেবে পরিচিত দুই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। গত শুক্রবার সেবা চুক্তি বাতিল করেছিলো আন্তর্জাতিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার‘কোজেন্ট কমিউনিকেশন্স’। সপ্তাহ শেষ না হতেই এবার ‘লুমেন টেকনোলজিস ইনকর্পোরেটেড’ জানাালো-“রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তা ঝুঁকি ক্রমশ বাড়তে থাকায় আমরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি”। সংক্ষিপ্ত বিবৃতিতে এখনো কোনো সমস্যায় না পড়লেও পারিপার্শিক অনিশ্চয়তা এবং রাষ্ট্রসমর্থিত পদক্ষেপের ঝুঁকি বাড়ায় “বৈশ্বিক ইন্টারনেটের অখণ্ডতা ধরে রাখতে এবং নিজস্ব ও ক্রেতাদের নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে” এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছে লুমেন। লুমেন ও কোজেন্ট, উভয়ই আন্তার্জাতিক অঙ্গনের ইন্টারনেট সংযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।